ভুল সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক। আশা করি বিএনপি তাদের ২৮ অক্টোবরের অপরাধ, তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবে। ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে। জামিন একটি স্বাভাবিক ধারা জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিনের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঘটনাগুলো ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।

বিএনপিকে 'সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার' বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি খুনিদের দল। এ দলটির পেছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি লন্ডনে বসে আছেন। তার দ্বারা নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে, তাদের উপর থেকে দেশের সর্বস্তরের মানুষ সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার কোনও সুযোগ তাদের নেই।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাট ও বস্ত্রমন্ত্রী নানক বলেন, নারী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় গড়ে উঠতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যাকুল হয়ে পড়ে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের