সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের ৪৮ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭

মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের ৪৮ জন প্রার্থী। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন।

পরে ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে দল মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়ে বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রার্থীদের মধ্যে একজন ১৪ দলীয় জোটের।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত আওয়ামী লীগের প্রার্থীরা

তিনি জানান, আওয়ামী লীগ শরিক ১৪ দলের জোটের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সংসদ উপনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন।

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত ৪৮ প্রার্থীর মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন বলে ওবায়দুল কাদের নিশ্চিত করেন। বাকি দুই জন পথে ছিলেন। এছাড়া প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থক হিসেবে দলের এমপিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের, এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতারা

এসময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন, দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যশোর-৩ আসনে সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদসহ আওয়ামী লীগের এমপি ও দলের নেতা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয় রবিবার

ছবি: এমরান হোসাইন শেখ।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী