‘শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২০:৫৩আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১:৫০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট। আওয়ামী লীগ সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হাইমচর (ডুসাহ) আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, ‘উন্নত-সমৃদ্ধ হাইমচর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ হাইমচরের সব শিক্ষার্থীর উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হাইমচরের (ডুসাহ) সভাপতি তৌহিদুজ্জামান তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল কাদির, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাহুল পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল সরকার, ডুসাহ’র প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল শ্রাবণ, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, সাবেক সভাপতি আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নতুন কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ হাসানের নাম ঘোষণা করা হয়।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের