শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আ.লীগের সচেতনতা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৪, ২১:৩৮আপডেট : ২২ মার্চ ২০২৪, ২১:৩৮

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। এর অংশ হিসেবে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনলাইন-আফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২২ মার্চ) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান এবং শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী