দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে বিএনপির মাথাব্যথার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই দেশের যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে থাকবে, ততদিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে।’

শনিবার (৬ এপ্রিল) মতিঝিলে আওয়ামী যুবলীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য—দেশে ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও না খেয়ে মরেছে? কষ্ট আছে, সংকট আছে কিন্তু ভয়াবহ কোনও সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আশা করি শেখ হাসিনার নেতৃত্বে এ সংকট কেটে যাবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা কত মানবিক নেতা হলে আওয়ামী লীগকে ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী গরিবের মধ্যে বিতরণ করে দিতে বলেছেন। বিএনপি-জামায়াত একসঙ্গে ইফতার পার্টি করে এবং সেখানে আওয়ামী লীগের গিবত করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা গিলে খাবে। এরা গোটা বাংলাদেশকেই গিলে খাবে। তাদের ব্যাপারে সতর্ক থাকবেন।’

অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান