বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ২২:৩০আপডেট : ০৪ মে ২০২৪, ২২:৪২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি যাদের বহিষ্কার করছে, ভোট বর্জনের কথা বলছে— বাস্তবে যেটা সত্য তা হচ্ছে, বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছে না।

শনিবার (৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অনেকেই কিন্তু প্রার্থী আছে। কাজেই অন্তঃসারশূন্য বক্তব্য দিয়ে কোনও লাভ নেই। বাস্তবে বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না।’

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা যারা বাকি আছে, তারাও আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও জানান ওবায়দুল কাদের। এ ছাড়া ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা শাখার সদস্য নায়েব আলী জোয়াদ্দার মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের