ঝিগাতলায় চলছে পাল্টাপাল্টি ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৫:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৬:১৫

রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষের সম আন্দোলনকারীদের হাতে রঙিন টিন ঢাল হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। আহত কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা যায়। তবে আহত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ এখন নিশ্চিত করেনি।

ঝিগাতলা থেকে কয়েক শ মিটার দূরেই আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় অবস্থিত। সেখানে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা সামনে অগ্রসর হলে আন্দোলনকারীরা পিছু হটে। পরে আন্দোলনকারীরা আবার এগিয়ে আসে। সকাল থেকে এখন পর্যন্ত এভাবেই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।

এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের মাঝে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছে।

এর আগে রবিবার (৪ আগস্ট) মিরপুর রোডের সায়েন্স ল্যাব ঘিরে অবস্থান নিয়েছিল আন্দোলনকারী। দুপুর ১২টার পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধানমন্ডির তিন-এ সড়ক থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার চেষ্টা করে। তারা ইয়েলো শো রুমের সামনে গিয়ে আবার পিছু হটে। পরে আন্দোলনকারীর ধানমন্ডির দিকে আসতে চেষ্টা করেন।

তারা সীমান্ত স্কয়ারের কাছে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে আন্দোলনকারীরা পিছু হটে। সীমান্ত স্কয়ারের দিক থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যায়।

অন্যদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সাত মসজিদ রোডে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম