জাতিসংঘের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণঅধিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৬:২৬আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৬:২৬

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বৈঠকে অংশ নেন।

দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই-আগস্টে ‘আওয়ামী লীগ সরকার পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে আলোচনা করা হয়। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কারে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।

‘গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।

সাম্প্রতিক আন্দোলনের সময় ‘আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের চালানো সহিংসতা, গণহত্যাসহ গত ১৫ বছরের গুম, খুনের’ নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চেয়েছে গণঅধিকার।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী