টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রীও সন্দেহের ঊর্ধ্বে নন: সুরঞ্জিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:১০

সুরঞ্জিত বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সন্দেহের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন না মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। অর্থমন্ত্রীকেও এ অর্থ চুরির দায় নিতে হবে। কারণ চুরি যাওয়া অর্থ অর্থমন্ত্রী বা আমার বাবার টাকা না। এটা জনগণের টাকা।’
রিজার্ভ চুরির ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থ চুরির ঘটনায় কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। এমনকি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষও সন্দেহের ঊর্ধ্বে নন।’
তিনি আরও বলেন, ‘জাতীয় বা রাষ্ট্রীয় বিষয় হালকা করে দেখার কোনও সুযোগ নেই। সব কাজ করবেন শেখ হাসিনা। আর আমরা ইংরেজি কমু, প্রেসের সঙ্গে কথা কমু। কী কয় রাবিশ-খবিশ। এগুলা কোনও কথা হলো?’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী