আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ কিছু এলাকায় মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৪৩

আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ জুন) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। পুলিশ সদর দফতর থেকে মিছিল ও শোভাযাত্রা না করতে কড়া নির্দেশনা থাকলেও মিছিল করেন তারা।

আওয়ামী লীগের ফেসবুক পেজে মিছিল ও শোভাযাত্রার ভিডিও দেওয়া হয়েছে।

ভিডিও সূত্র থেকে জানা গেছে, সোমবার সকালে রাজধানীর পান্থপথে ভোলা জেলা ছাত্রলীগের ব্যনারে প্রথম মিছিলটি অনুষ্ঠিত হয়। এরপর দুপুরের দিকে দক্ষিণ যুবলীগের ব্যানারে মিছিল বের করা হয় পুরাণ ঢাকা এলাকায়। বিকালে রাজধানীর মিরপুরে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন নেতাকর্মীদের হাতে দেখা যায়।

এছাড়াও চট্টগ্রাম, নোয়াখালী, সাভার, সাতক্ষীরাতে মিছিল সমাবেশের ভিডিও আপলোড করা হয়েছে। মিছিলগুলোতে অপেক্ষাকৃত কম সংখ্যক লোক দেখা যায়। 

এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনও মিছিল সমাবেশ যাতে না হতে পারে তার জন্য পুলিশ সদর দফতর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

/আইএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী