
২৪ শর্তে মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ১ মে রবিবার বেলা ২টা থেকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, মহান শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে জাতীয়তাবাদী শ্রমিক দলকে পুলিশ অনুমতি দিয়েছে বৃহস্পতিবার।
আরও পড়ুন: ফিরে এলো ভয়াল ২৯ এপ্রিল!
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, শর্তসাপেক্ষ শ্রমিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার আগেই তাদের সমাবেশ শেষ করতে হবে।
শর্তের মধ্যে আছে: দুপুর ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো বক্তব্য দেওয়া বা ব্যঙ্গচিত্র প্রর্দশন করা যাবে না, মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না, উসকানিমূলক কোনও প্রচারপত্র বিলি করা যাবে না।
/এসটি/








