কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ০৩:৪৫আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০৩:৫৭

বিএনপি ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া পাঁচটায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের লক্ষ্যে বিএনপির চলমান তৎপরতার অংশ হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে দলটির একটি সূত্র জানায়।
কূটনীতিকদের মধ্যে আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি, নরওয়ে, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, নেপাল ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাসী বাংলাদেশে জাতীয় ঐক্য দেখতে চায়। সরকার জাতীয় ঐক্যে ভয় পায়, তাই সরকারের মন্ত্রী-এমপিরা উল্টা-পাল্টা কথা বলেন। তিনি বলেন, সারাদেশে সরকারের ব্যারিকেড ভেঙে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম