অবমূল্যায়িত হয়েই পদত্যাগ চেয়েছি: বিএনপি নেতা শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১৯:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৯:৫৭

শামীমুর রহমান বিএনপির সদ্য ঘোষিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন সাবেক সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান।

তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার চার মাস ১৬ দিন পর শনিবার বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহপ্রচার সম্পাদক পদ পান শামীমুর রহমান। কমিটি ঘোষণার পর তিনি এ পদ থেকে নিজের নাম প্রত্যাহার চান।

শামীমুর রহমান বলেন, আমি পাঁচ মাসের বেশি সময় জেলে ছিলাম। ১৬ ঘণ্টা রাজনীতি করেছি। ছিলাম সহদপ্তর। এখন আরও নিচের পদে সহপ্রচার করা হয়েছে। আমাকে অবমূল্যায়িত করা হয়েছে। তাই, মহাসচিব বরাবর চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহার চেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, তাকে তিন নম্বর সহপ্রচার সম্পাদক করা হয়েছে। আর এক নম্বর সহপ্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে। তিনি শামীমের কনিষ্ঠ।

বাংলা ট্রিবিউনের কাছে বক্তব্য দেওয়ার সময় শামীমকে সংক্ষুব্ধ দেখা গেছে।

/এসটিএস/এবি/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম