পদে মুক্তি নাই, রাজপথেই মুক্তি: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৩

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি) ‘পদে কোনও মুক্তি নাই বরং রাজপথেই মুক্তি আছে। তাই আজকে যারা পদের পেছনে ঘুরছেন, তাদের গলার কাঁটা হয়ে যাবে একদিন এই পদই। রাজপথের রাজনীতিই নেতা সৃষ্টি করে। বিএনপির কমিটিতে পাঁচশ জনের অধিক নেতা থাকলেও, আজকে কাজ করার জন্য কয়জন নেতা আছে?’
বিএনপির সম্প্রতি গঠিত কমিটিতে পদ পাওয়ার প্রসঙ্গে দলের নেতা-কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (৫ সেপ্টম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের নেতা-কর্মীদের মুক্তি দাবি করে কোনও লাভ হবে না। কারণ এই ক্ষমতাশীনরা ১/১১ চক্রান্ত সফল করতেই আমাদের নেতা-কর্মীদের ওপর একের পর এক মামলা দিয়ে যাচ্ছে।’

এসময় তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে এবং তারেক রহমান যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্যই ১/১১ কুশীলবরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।’

তিনি আগামীতে এ দিনকে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

/এসআইএস/এনএস/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম