নিরপেক্ষ ইসি গঠনের পর জাতীয় নির্বাচন চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা মধ্যবর্তী চাই না। অবৈধভাবে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে নির্বাচন চাই না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরই জাতীয় নির্বাচন।’ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারের প্রতি আমরা বারবার আহবান জানিয়ে আসছি, আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন দিন।’
বিএনপিকে ‘বিষধর সাপ’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের দেওয়া বক্তব্যর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীকে খুশি করতে এ রকম বক্তব্য দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ তামাশার নির্বাচন দিয়ে সরকার গঠন করে জাতিকে বিষধর সাপের মতো ছোবল দিয়ে যাচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল।’
তিনি বলেন, ‘জীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান সব মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও সরকারের প্রচারণায় গা তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সরকার মেয়র মান্নানের বিজয় মেনে নিতে পারেনি বলেই হাস্যকর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন হয়েছি। সরকারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না।’ তাদের উদ্দেশে বলতে চাই-আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না, কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয় বরং জাতীয় নির্বাচনও আমরা চাই না।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম