কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন রিজভী

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৮:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:১০

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালে তিনি কারামুক্ত হন। জেলার নাশির আহমেদ জানান, ‘মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’

এ বছরের ২৯ আগস্ট রুহুল কবির রিজভীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ‘রুহুল কবির রিজভীকে কারা ফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।’
কারাফটকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

/এমএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের