চীনের প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ১৮:১৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৮:২০

খালেদা জিয়া বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, সম্প্রতি চীনের রাষ্ট্রপ্রধান সফর করে যাওয়ার পর সফরের ফলো’আপ টিম হিসেবে জন্য এ প্রতিনিধি দল বাংলাদেশে  এসেছে।
চীনা প্রতিনিধিদলের সঙ্গে যারা আছেন- সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগীয় উপমন্ত্রী জেং শাওসং, মহাব্যবস্থাপক ইউয়ান জিইবেন, উপপরিচালক জিয়া পং, উপরিচালক হাও জিগাং, স্টাফ অফিসার গাও মিন ও সচিব তান উই।  
খালেদা ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

/এসটিএস/এইচকে/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম