গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় কাউ‌ন্সিলে যায়‌নি বিএন‌পি:‌ রিজভী

বাংলা টিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৩:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৪

রুহুল কবীর রিজভী

গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় আওয়ামী লী‌গের কাউন্সিলে বিএন‌পি যায়‌নি ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন দ‌লের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহমেদ।

দুই মাস কারা‌ভো‌গের পর মু‌ক্তি পে‌য়ে রবিবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

‌রিজভী ব‌লেন, ‘আওয়ামী লী‌গের কাউন্সিলে বিএন‌পির না যাওয়ার সিদ্ধান্ত স‌ঠিক। গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ থাক‌লে যাওয়া যেত। যেখা‌নে বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে আক্রমণ ক‌রে বক্তব্য দেয়, ‌দ‌লের নেতাকর্মী‌দের গুম-খুন, মিথ্যা মামলা দি‌য়ে নির্যাতন কর‌ছে এরকম প‌রি‌বে‌শে কিভা‌বে তা‌দের কাউন্সিলে উপ‌স্থিত হওয়া যায়।’
‌তি‌নি ব‌লেন, ‘সরকার নিজেদের জনগ‌ণের প্রতি‌নি‌ধি নয়, জ‌মিদার ম‌নে ক‌রে। তারা গোটা রাজধানী‌কে দখল ক‌রে নি‌য়ে অ‌বৈধভা‌বে কাউন্সিল কর‌ছে। সরকার দস্যু বৃ‌ত্তির মাধ্যমে কাজ কর‌ছে। এরই প্রতিফলন দেখ‌ছি আওয়ামী লী‌গের কাউন্সিল। তারা লাল, নীল ঝাড়বা‌তি লা‌গি‌য়ে ঢাকা‌কে একাকার ক‌রে ফেল‌ছে। এভা‌বে রাজ‌নৈ‌তিক কাউন্সিল হ‌তে পা‌রে না।’ ‌বিএন‌পির এই নেতা ব‌লেন, ‌বিএন‌পির কাউন্সিলে সরকার বি‌ভিন্নভা‌বে বাধা দি‌য়ে‌ছিল। রাস্তায় রাস্তায় নেতাকর্মী‌দের আস‌তে বাধা দি‌য়ে‌ছে। কাউন্সিলের অনুম‌তি দি‌য়ে‌ছে দুই/‌তিন‌দিন আ‌গে। যেন সবার ম‌নে একটা সন্দেহ জা‌গে বিএন‌পি কাউন্সিল কর‌তে পার‌বে কিনা। আমা‌দের ব্যানার পোস্টার লাগা‌তে দেয়‌নি।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম