১৩ নভেম্বর সমাবেশের অনুমতি চাইবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৩:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৬:১৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বর ( রবিবার) সমাবেশের করার অনুমতি চাইবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে আজ পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া প্রসঙ্গে বলেন, আপনারা পার্টি অফিসের চিত্র ইতিমধ্যে দেখেছেন। মনে হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছে। যেমন করা হয়েছিল- ২০১৩, ১৪ এবং ২০১৫ সালে।  ওই সময় দলীয় অফিসকে কারাগারে পরিণত করা হয়েছিল। আমাদের নেতা রুহুল কবির রিজভীকে বন্দি করা হয়েছিল। এখনও দেখে তাই মনে হচ্ছে।
তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দল। সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা আবারও দমন পীড়ন করে সেই পুরনো একদলীয় বাকশালী শাসন ফিরিয়ে আনতে চাইছে।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বর্তমানে এই অনির্বাচিত এবং অগণতান্ত্রিক সংসদে নেই। স্বভাবতই জনমতকে সুসংগঠিত করতে আমরা সমাবেশ করার জন্য বারবার অনুমতি চাইবো। সরকারকে বলবো গণতন্ত্রকে সুস্থধারায় চলতে দিন। তাহলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট সমাধান হবে। এভাবে সভা সমাবেশে বাধা দিয়ে দেশের সঙ্কট নিরসন হবে না।
বিএনপি মহাসচিব বলেন, সকল রাজনৈতিক দলের আলাপ আলোচনার মাধ্যমেই কেবল রাজনৈতিক সঙ্কটের নিরসন সম্ভব। এমতাবস্থায় সংলাপের কোনও বিকল্প নেই।
সমাবেশের অনুমতি না পেলে বিএনপি কি করবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা অনুমতি চাইতেই থাকবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
সড়কে সমাবেশ নিষিদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন নির্দেশনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সড়কে যদি সমাবেশ নিষিদ্ধ করা হয় তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কোথায় যাবে? আসলে সরকার একদলীয় শাসন ফিরিয়ে আনতে চাইছে ভিন্ন মোড়কে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরা সোহরাওয়ার্দীতে সমাবেশ করলো। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আলোকসজ্জা করলো। আর অন্যদেরকে সমাবেশ করতে দেয়া হবে না, এটা তো হয় না।
সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই সরকারের চরিত্রই হলো নিজেদের ক্ষমতাকে পোক্ত করতে অন্যের ওপর দমন নিপীড়ন চালানো। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানকার বার বার নির্বাচিত একজন ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

এক কথায় দেশের বর্তমান শাসনব্যবস্থাকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। তারা অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। আমাদেও নেত্রী খালেদা জিয়ার নামেও তারা মিথ্যা মামলা দিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রকে সুসংগঠিত করতে আমরা সমাবেশ করতে বারবার অনুমতি চাইবো। সরকারকে বলবো গণতন্ত্রকে সুস্থ ধারায় চলতে দিন। তাহলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট সমাধান হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে বিএনপি ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে এবং ৮ নভেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমিত চেয়েছিল ঢাকা মহানগর পুলিশের কাছে। তবে সোমবার রাতে হুট করে তাদের বলা হয়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আজ মঙ্গলবার সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। মৌখিক সে নির্দেশ ২৭টি শর্তসহ চিঠি হিসেবে আজ দুপুরে পায় দলটি। যদিও সমাবেশের অনুমতিই ছিল আজ দুপুরের। এ বিষয়টিকে হাস্যকর ও এরশাদের নির্বাচনে অংশ নেওয়ার সঙ্গে তুলনা করে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, বিএনপি এ অনুমতি প্রত্যাখান করেছে।  

 /এসটিএস/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম