সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৫:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:৩৭

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অবৈধ সরকার বিএনপি চেয়ারপারসনের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশন্যাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ শাসনমালের সমাপ্তি হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। আদালত নিরপেক্ষ থাকলে এই ধরনের মামলায় কখনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো না।’

বিএনপির পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানাকে ‘হীন কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ এবং অবিলম্বে তা  প্রত্যাহারের দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

আরও পড়ুন- 


হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান