‘নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগের জামানত থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৭:২৬

ড. খন্দকার মোশাররফ হোসেন নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে যেতে ভয় পায়। তারা জানে নির্বাচনে গেলে তাদের জামানত থাকবে না। আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনেনি। এ সরকার ফখরুদ্দিন-মইনুদ্দিনের ফসল।’ শনিবার দুপুরে ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতন প্রসঙ্গে  ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মিয়ানমারে কিভাবে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, যা সহ্য করা না। বিবেক নাড়া দিয়ে ওঠে। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়ার পরও দেশের সরকার ক্ষমতা হারানো ভয়ে কোনও কথা বলছে না। রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতেও দিচ্ছে না এ সরকার।’ এ সময় তিনি রোহিঙ্গাদের দেশে ঢুকতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। তারা জানে খালেদা জিয়ার পরই তারেক রহমান বিএনপির নেতা। তাই তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য তার ওপর এত মামলা হামলা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, সুলতানা আহমেদ, হেলেন জেরিন ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতাকর্মীরা।  

এদিকে নয়া পল্টনে পৃথক একটি অনুষ্ঠানে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারকে প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের জন্য এলে তাদের নৌকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ ৯০ ভাগ মুসলিম প্রধান দেশ।’

 

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশের সরকার হয়েও আওয়ামী লীগ মিয়ানমার সরকারের বিরুদ্ধে কোনও কথা বলছে না। ক্ষমতা হারানোর এতই যে, শুধু বক্তব্য দিয়েই নিজের দায় সেরে ফেলেছে সরকার।’

 /এসটিএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম