রোহিঙ্গা ইস্যুতে সু চি’র সমালোচনায় খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ২০:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২১:০১

খালেদা জিয়া মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী কর্তৃক হামলা চালানোর প্রতিবাদে সে দেশের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি’র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সন্ধ্যায় ব্যক্তিগত প্রেস সচিব মারুফ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমালোচনা ব্যক্ত করেন তিনি।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘গভীর পরিতাপ ও দুঃখের বিষয় হচ্ছে, কোনও সামরিক জান্তা নয়, শান্তিতে নোবেল বিজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বে পরিচালিত মিয়ানমার প্রশাসনই এ অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা। যিনি নিজে দীর্ঘকাল নির্যাতিত হয়েছেন তিনি কী করে এমন পৈশাচিকতাকে অনুমোদন করছেন, ভেবে আমরা স্তম্ভিত হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সরকারী বাহিনী পরিচালিত সুপরিকল্পিত ও বর্বরোচিত জেনোসাইড-এর ঘটনায় আমি গভীরভাবে বেদনাহত ও উৎকণ্ঠিত। অনতিবিলম্বে এই জেনোসাইড বন্ধের জন্য আমি মিয়ানমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যেন আর একটি মানুষও হত্যাকাণ্ড, উচ্ছেদ ও নির্যাতনের শিকার না হন। ’
এদিকে মানবিক কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের যথাসম্ভব আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরাল আহ্বানও জানান তিনি।

/এসটিএস/এইচকে/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম