‘সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতির উদ্যোগ কাজে আসবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪০

সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতির কোনও উদ্যোগ কাজে আসবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সুষ্ঠ নির্বাচনের জন্য চাই নির্বাচনকালীন, নির্দলীয় ইসি ও নিরপেক্ষ প্রশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় খন্দকার মোশাররফসহ অন্যরা ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন’ (বামসাএ) আয়োজিত সভায় তিনি বলেন, ‘সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনে প্রশাসন কখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। ৫ জানুয়ারি মার্কা নির্বাচন দেশের মানুষ আর চায় না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন স্বাধীন হলেও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।’

মোশাররফ আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারই শেষ সরকার নয়। যারা গায়ের জোরে জোর করে অতীতে ক্ষমতায় থেকেছে, গণঅভ্যূত্থানের মাধ্যমে তাদের করুণ পরিণতি হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম