রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন, আশা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১২:৫৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:৫৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের চোখের ভাষা বুঝে একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন।’ তিনি বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি, নেতিবাচক রাজনীতি করি না। আমরা আশা রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন। এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।  
তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি প্রস্তাব দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটাকে অন্তঃসারশূন্য বললেও রাষ্ট্রপতি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখেছেন।’
তার অভিযোগ, ‘সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু তা সম্ভব নয়। কারণ তার নাম মানুষের মনে গেঁথে আছে।’
সিইসি ডিজিটাল ভোটিংয়ের কথা বলেছেন এমন দাবি করে ফখরুল বলেন, ‘এখন বলছেন ইভিএম নয়, ডিজিটাল ভোট করবেন। আওয়ামী লীগকে চিরদিন ক্ষমতায় রাখতে যা যা করতে হবে তা করবে এই নির্বাচন কমিশন।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, ৩ বছর পর ভুল স্বীকার ব্রিটিশ হাসপাতালের

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম