সার্চ কমিটির নামে ‘ফার্স কমিটি’ গঠন করা হয়েছে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১৩:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। সার্চ কমিটি গঠনের নামে ‘ফার্স কমিটি’ করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না।’’ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুত ফোরামের উদ্যোগে ‘বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশি করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।’ তিনি  বলেন, ‘বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনও সুযোগ নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখবেন না। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত। কারণ এই দেশ আন্দোলন সংগ্রামের দেশ।’

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানেরর সভাপতিত্বে এবং শাহাবাগ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

 আরও পড়ুন: আমরা যা করি বিএনপি সেটারই বিরোধিতা করে: তোফায়েল

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম