বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৯:৫৯

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য যেমন ভালো সম্পর্ক চেয়েছে, এখনও তারা তেমনি চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে আগ্রহী যুক্তরাজ্য। দেশটি চায় বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল সরকার হোক। নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চায় তারা।’ শনিবার বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা এমন অভিমত ব্যক্ত করেন।

বৈঠকশেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিএনপির মহাসচিব জানান, ‘যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ ও এবং ভিসা জটিলতার ওপর আলোচনা হয়েছে। লন্ডনের ভিসা ঢাকা থেকে এখনও করা যায় না। সেটি দিল্লি থেকে সংগ্রহ করতে হয়। এ বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ফখরুল জানান, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক  ‌উন্নয়নের উপায়,  ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে।’ 

উল্লেখ্য, তিন দিনের সফরে ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন অলোক শর্মা। শনিবারই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাজ্যের এই মন্ত্রী।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম