বিএনপি নেতা সোহেল জেল গেট থেকে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১৯:৪০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৪০

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জেল গেট থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর সেখান থেকেই গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান। এরপর কারা ফটক থেকেই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে, গত বছরের ৯ অক্টোবর নাশকতার মামলায় ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তখন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক মহানগর হাকিমরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, হাবীব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ২২টি মামলা, মতিঝিল থানায় ৩টি, দারুস সালাম থানায় ২টি, যাত্রাবাড়ি থানায় ৩টি, ওয়ারী থানায় ২টি, মুগদা থানায় ৩টি, খিলগাঁও থানায় ২টি এবং রমনা, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম