জঙ্গি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান মওদুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২০:১৯আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:২৪

মওদুদ আহমেদ জঙ্গি মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‘আমাদের স্বাধীনতা ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পদক -২০১৭ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সময়ের আলোচিত জঙ্গি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছেন তিনি জাতীয় ঐক্য চায় উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, ‘বিএনপি জঙ্গি, উগ্রবাদকে ঘৃণা করে। তাই বিএনপিও এ বিষয়ে জাতীয় ঐক্য চায়। তাই জঙ্গি মোকাবেলায় সরকারকে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু বলে যে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, কিন্তু তারা নিজেরাই নিজেদের কথা মানে না। যে উদ্দেশে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে সেই গণতন্ত্রই আজ দেশে নেই।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
একদলীয় কোনও নির্বাচন আর হতে দেওয়া হবে না জানিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে মওদুদ বলেন, ‘সহায়ক, তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই হোক না কেন, আগামী নির্বাচন এমন একটি সরকারে অধীনে হবে যাদের কোন স্বার্থ থাকবে না।’

জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোর ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম