জঙ্গি হামলায় সরকারের অবস্থান রহস্যজনক: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১২:১৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৩:৫৪

জঙ্গি হামলার ঘটনায় সরকারের অবস্থান রহস্যজনক, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ মার্চ) সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান চায় না, বরং জঙ্গিবাদকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।’

ফখরুল আরও বলেন, ‘জঙ্গি হামলার ঘটনায় সরকারের অবস্থান রহস্যজনক। জঙ্গিবাদ নিরসনে সরকার আন্তরিক নয়। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ এসময় তিনি এসব হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য চুক্তির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিস্তার পানি চুক্তির নামে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। ভারতের কাছ থেকে যে এক ফোঁটা পানিও পাবে না তা পানিমন্ত্রীর কথায় প্রমাণিত হয়েছে।’ তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের সার্বভৌমত্ববিরোধী কোনও চুক্তি হলে মানুষ মেনে নেবে না, বলেও জানান বিএনপির এই নেতা।

আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর তোলা বিভিন্ন ছবি রয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদল এই প্রদশর্নীর আয়োজন করেছে। এসময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম