জঙ্গিবাদ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ১৮:১৪আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৮:৫৮

 

খালেদা জিয়া ও তারেক রহমানে দায়েরকরা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান (ছবি: ফোকাস বাংলা) জনগণ জঙ্গিবাদ নিয়ে সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘জঙ্গিবাদ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। জঙ্গিবাদ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে, তাদের মনে শান্তি নেই। তারা ভাবছে দেশে জঙ্গিবাদের নামে কী হচ্ছে?’ রবিরার দুপুরে জাতীয় প্রেসক্লাসের সামনে ‘অপরাজেয় বাংলা’র উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানে দায়েরকরা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল চায় উল্লেখ করে নোমান বলেন, ‘এ বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব, অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এর মাধ্যমেই কেবল জঙ্গিবাদ নির্মূল হবে। এটা কেবল সরকারের একার সমস্যা নয়, এটা সারাদেশের মানুষের সমস্যা। ফলে ছোটবড় সব রাজনৈতিক দলকে নিয়ে কাজ করুন। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’

খালেদা জিয়া ও তারেক রহমানে নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে যে মামলা, সে মামলা কোনও ব্যক্তিগত কারণে নয়, কোনও ফৌজদারি কারণেও নয়, এই মামলা মূলত রাজনৈতিক কারণে। আর এই রাজনৈতিক কারণে করা মামলা প্রত্যাহার চাই।’

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আওয়ামী লীগ যেমন ভোটবিহীন সরকার গঠন করেছে খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করে, রাজনীতি থেকে সরিয়ে দিয়ে একইভাবে আবারও ক্ষমতায় বসতে চায়। আর এই দেশ শাসনের মধ্য দিয়ে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ’ সরকার আইন মানে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকার আইন মানে না, নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে, পরিবর্তন করছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল পরে পুলিশই তাকে চরম নির্যাতন করে হত্যা করেছ। রক্ষক ভক্ষকের পরিচয় দিয়েছে। গরুর শরীর থেকে যেভাবে চামড়া তুলে নেওয়া হয় সেভাবেই তার গায়ের চামড়া তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই পুলিশ প্রশাসন  খুঁজে খুঁজে বিএনপি, ছাত্রদলের নেতাদের খুন-গুম করছে। কিন্তু এই গুম-খুনের প্রতিক্রিয়া সহজে শেষ হবে না। দেশের মানুষ তা মেনে নেবে না।’ তিনি  বলেন, ‘আমরা সরকার বলেছি, আপানাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। তাদের বলেছি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবশে সৃষ্টি করা হোক। কিন্তু তারা তা চায় না। তারা চায় একতরফা নির্বাচন।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহাবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান প্রমুখ।

/আরএআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম