সরকার ক্ষমতায় থাকার জন্যই ভারতের সঙ্গে চুক্তি করেছে: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ২৩:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২৩:৫০

খালেদা জিয়ার সঙ্গে  সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রধিনিদের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সরকার আরও অনেক বছর ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে। তাই এবারও ভোট হবে না। চুরি করে পুলিশকে দিয়ে, ছাত্রলীগ-গুণ্ডালীগকে দিয়ে নির্বাচন করবে।’ রবিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার, জনগণের সরকার নয় উল্লেখ করেন খালেদা জিয়া বলেন, ‘তারা জনগণের নির্বাচিত নয়। আজ যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি মোটেও নিরপেক্ষ নন। তিনি নিরপেক্ষ নন বলে আমরা তার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। আর যে সরকার আছে, তার অধীনে নির্বাচন তো আশা-ই করা যায় না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতারা।

/এসটিএস/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান