‘ব্যাখ্যা’ না পেলে ভারত ইস্যুতে কথা বলবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ০১:৩২আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের সঙ্গে চুক্তি, সামরিক-সমঝোতা ও অন্যান্য চুক্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না পেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাতে সাড়ে নয়টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়াসহ অন্যরা বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের সম্ভাবনা নির্ভর করছে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী বলবেন তার ওপর। তবে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলের মহাসচিব নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করবেন, বলে জানান মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

প্রসঙ্গত, ভারত সফর শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চুক্তির বিরুদ্ধে কর্মসূচির দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুক্তির পক্ষে-বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করা হয়। যে চুক্তিগুলো হল, এর স্বার্থ বাংলাদেশের কতটা এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মঙ্গলবারের বক্তব্যে এসব ব্যাখ্যা না থাকলে নিশ্চয়ই কথা বলবেন খালেদা জিয়া।’

আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রীর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল, তিস্তা চুক্তি। কিন্তু তিনি সেটি করতে ব্যর্থ হলেন। তিনি আদর-আপ্যায়ন নিয়েই ফিরলেন। চুক্তিগুলো তো জাস্টিফাই করতে হবে প্রধানমন্ত্রীকে। এক্ষেত্রে ভারতের সঙ্গে ব্যবসা, সীমান্তে হাঁট-বাজার, আমাদের দেশের সেনাদের ভারতে ট্রেনিং এবং দেশের নিরাপত্তার বিষয়গুলো নির্ভর করে।

বিএনপি সূত্র জানায়, বৈঠকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা এলাকার হাওড় অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় বিএনপির ত্রাণ টিম পাঠানোর বিষয়েও আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে।

স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম