ভারত ইস্যুতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ২৩:৫৪আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২৩:৫৪

আগামীকাল বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া (ফাইল ছবি) ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে কথা বলবেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যও বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার রাত সাড়ে আটটায় বিএনপি জোটেরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের সঙ্গে চুক্তি, সামরিক-সমঝোতা ও অন্যান্য চুক্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না পেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি চুক্তির বিরুদ্ধে কর্মসূচির দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।
আরও পড়ুন: ‘ব্যাখ্যা’ না পেলে ভারত ইস্যুতে কথা বলবেন খালেদা জিয়া

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম