হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১৩:৪১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৩:৪৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি এ আহ্বান জানান।
গত সপ্তাহে মির্জা ফখরুল নেত্রকোনার হাওড় অঞ্চল পরিদর্শন করে এসেছেন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, ‘সেখানকার অবস্থা তা নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই। আর ভেতরে ভেতরে এতবড় একটা বিপর্যয় ঘটে গেলো তা গণমাধ্যমে সেভাবে উঠে আসেনি।’
তিনি জানান, এপ্রিলের ৪-৫ তারিখ থেকে উজান থেকে নেমে আসা পানির ঢল, অকাল, অতিবৃষ্টি এবং বিভিন্ন বাঁধ সংস্কার না করার ফলে ভেঙে যাওয়ায় নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওড় এলাকার লাখ লাখ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। যাতে প্রায় ১০ লাখ টন চাল উৎপাদন হতো।
হাওড় এলাকা এতো বড় পর্যায়ের পরেও সেখানে সরকারের কোনও মন্ত্রী যাননি বলে অভিযোগ করেন ফখরুল।
সরকারি ত্রাণ তৎপরতা একেবারেই অপ্রতুল এবং লোক দেখানো এ অভিযোগ করে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, ‘খোলা বাজারে চাল ও আটা বিক্রির কথা বলা হলেও তা দৃশ্যমান নয়। এ নিয়ে চরম দুর্নীতি হচ্ছে। বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি এদের কোন দায়বদ্ধতা নেই।’

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম