শ্রদ্ধা জানাতে এসে আম পাড়ায় ব্যস্ত ছিলেন বিএনপি কর্মীরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৭, ১৪:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৬:০০

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে আম পাড়তে ব্যস্ত হয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। সেসময়ই এ ঘটনা ঘটে।

আম পাড়ায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে হাজির হন। বিএনপির অনেক নেতাকর্মী উদ্যানের আম গাছগুলোতে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করেন। অনেকে গাছেও উঠে আম পাড়া শুরু করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণে হতবাক উদ্যানে বেড়াতে আসা লোকজন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চন্দ্রিমা উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আব্দুর রহিম বলেন, ‘কয়েক হাজার লোকজন এসে যদি বেপরোয়া ভাবে গাছে উঠে, গাছ নষ্ট করে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। বারবার অনুরোধ করেও কাউকে থামানো যায়নি।’

মিরপুর থেকে আসা বিএনপির কর্মী জোবায়ের আহমেদ বলেন, ‘সরকারি উদ্যান এখানে শতশত মানুষ আসে, সবাই তো বিএনপির কর্মী নয়। হয়তো অল্পবয়সী কেউ গাছে উঠতে পারে। তবে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের এমন করলে তা ঠিক হয়নি। তাদের আরও বিনম্র হওয়া উচিত।’

চন্দ্রিমা উদ্যানে প্রতিদিন সকালে হাঁটতে আসেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘যেভাবে এলোমেলো ঢিল ছুঁড়েছে তাতে যে কেউ আহত হতে পারতো। উদ্যানের ভেতরে এমন আচরণ শোভনীয় নয়। উদ্যানের এমন অনুষ্ঠান হলেও নিরাপত্তা আর বেশি জোরদার করা উচিত।’

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

/সিএ/এমও/এসটি/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম