রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ২২:১৪আপডেট : ২০ মে ২০১৭, ২২:৪৬

বিএনপি রবিবার রাত সাড়ে আটটায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে এই বৈঠক ডেকেছেন। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক পুলিশি তল্লাশির ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

এর আগে শনিবার সকাল ৭টা ২০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।’

তল্লাশি শেষে পুলিশ সকাল সাড়ে  নয়টা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছেড়ে যায়। এই প্রসঙ্গে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, তল্লাশি তালিকা অনুযায়ী সেখানে কিছুই পাওয়া যায়নি।

এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম