দুর্নীতিবাজদের আরও দুর্নীতি করার বাজেট: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ২০:১৭আপডেট : ০২ জুন ২০১৭, ২০:২১

 

খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে  বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি ও চুরি আড়াল করতে করের বোঝা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের  ব্যবস্থা  এই  বাজেটে নেই। নিজেদের পকেট ভারী করতে বিরাট আকারের বাজেটে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। এই বাজেটে দুর্নীতিবাজদের দুর্নীতি করার বেশি সুযোগ করে দেওয়া হয়েছে।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোট শরিক খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শাসকগোষ্ঠী যখন আমাদের কৃষ্টি, ধর্মীয় মূল্যবোধকে অসন্মান করছে, প্রতিটি ধর্মের মানুষকে অসন্মান করছে, তখন এমন বাস্তবতা  এই ইফতারেও পুলিশ বাধা দিয়েছে।’ তিনি করেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠান পুলিশের সহায়তার আওয়ামী লীগের গুণ্ডারা ভাঙচুর করেছে। এমনকি আমান উল্লাহ আমানের বাড়িতে হামলা করা হয়েছে।’

দেশে এমন একটা অবস্থা চলছে, তা ফ্যাসিবাদের সঙ্গে তুলনীয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ম্লান করে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে ধর্মীয় চেতনাকে। এ অবস্থা থেকে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়েই এ রাজনৈতিক সংকট দূর হবে।’ তিনি বলেন, ‘জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার। আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের বিকল্প নেই। প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলেই অপশক্তিকে বিদায় করতে হবে।’

খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান পেশোয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, শফিক উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

এছাড়া ইফতারে অংশ নেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা মাহফুজ উল্লাহ,  দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম