জনগণের পকেট কেটে লুটপাটের জন্যই এই বাজেট: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৭, ১৪:১০আপডেট : ০৯ জুন ২০১৭, ১৪:১০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নতুন অর্থবছরের প্রস্তাবিত চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট জনগণের পকেট কেটে অর্থ লুটপাটের জন্য প্রণীত হয়েছে, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাজেটের বেশির ভাগ অংশই ধরা হয়েছে ভ্যাট ও করের ওপর নির্ভর করে। অর্থাৎ জনগণের পকেট কেটে অর্থ লুটপাটের জন্যই যে এই বাজেট প্রণীত হয়েছে তা সুস্পষ্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক ধরা হয়েছে যার নজির পৃথিবীর কোথাও নেই। এই আত্মঘাতি সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সামান্য জমানো টাকাতে হাত দেওয়ার উদ্দেশে।’
দুর্নীতিবাজ সরকার ও তার মন্ত্রীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘সরকার সাধারণ মানুষের এক লাখ টাকা সঞ্চয়ের ওপর হস্তক্ষেপ করছে। এছাড়াও বিভিন্ন পণ্যের ওপর ধরা হয়েছে ১৫ শতাংশ ভ্যাট, যার খড়গ সরাসরি নেমে আসবে জনগণের ওপর। মূলত ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত পাল্লা দিয়ে যেভাবে ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতি চলছে তা বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘এই রমজানেও মানুষকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। প্রধানমন্ত্রীর জনগণকে আশার বাণী শুনিয়ে যে চরম ধোঁকা দিয়েছেন তা এখন পরিস্কার। মোটা চালের দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা। বিশ্বে সবচেয়ে বেশি দামে বাংলাদেশে চাল বিক্রি হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রিজভী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারসহ ব্যাংক লেনদেনের ওপর আবগারি শুল্ক ও পণ্যের ওপর যে ভ্যাট ধরা হয়েছে তা প্রত্যাহারের জোর দাবি জানান। এছাড়াও তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মঞ্জুর রোমেলকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম