বিএনপিকে বাদ দিয়ে আর কোনও নির্বাচন হবে না: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ২১:৩৩আপডেট : ১১ জুন ২০১৭, ২১:৩৩

খালেদা জিয়া বিএনপিকে বাদ দিয়ে এ দেশে আর কোনও নির্বাচন হবে না, বলে হুঁশিয়ার করেছেন দলের প্রধান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গোপন খবর নিয়ে বুঝতে পেরেছে, সুষ্ঠু নির্বাচন দিলে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা নানা অপকৌশলে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে চায়।’ রবিবার গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে আর কোনও নির্বাচন হবে না, হবে না। মুক্তিযুদ্ধের সময় যারা দেশ থেকে পালিয়ে বেড়িয়েছে, গম চুরি, রিলিফ চুরি করেছে আজ সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি বনে গেছে। তারা নিজেদের অপছন্দের ব্যক্তিকে নানা অপবাদ দিয়ে ঘায়েল করছে।’
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বিএনপির জনপ্রিয় নেতাদের রাজাকার, যুদ্ধাপরাধীসহ নানা অপবাদ দিয়ে হয়রানি করা হচ্ছে, মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচন থেকে বিরত রাখার অপকৌশল নিয়েছে অবৈধ সরকার।’
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে দেশ আপনারা স্বাধীন করেছেন তা কি এভাবে চলতে পারে? না, পারে না। আপনাদের রুখে দাঁড়াতে হবে। এই দেশকে জালিম সরকারের হাত থেকে বাঁচাতে হবে।’

ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের