আ.লীগ মুক্তিযুদ্ধের সময় রিলিফ চুরি করেছে: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ২১:৪৭আপডেট : ১১ জুন ২০১৭, ২১:৫৩

খালেদা জিয়া (ফাইল ছবি) আওয়ামী লীগকে চোরের দল উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় তারা (আওয়ামী লীগ) রিলিফ চুরি, গম চুরি করেছে। ভোট চুরি করা তাদের প্রধান চরিত্র।’ রবিবার গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ। তারা জানে সুষ্ঠু ভোট হলে পালাতে হবে। কিন্ত তারা এতো বেশি লুট করেছে যে পালানোরও সুযোগ পাবে না। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, হাসিনার অধীনে নয়। ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর।’
আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা দিয়ে এখন ৭০ টাকা দামে চাল খাওয়াচ্ছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘এই সরকারের সময় মুক্তিযোদ্ধারা অসহায়, ঠিকভাবে খেতে পারছে না। মুক্তিযুদ্ধের সময় যারা দেশ থেকে পালিয়ে বেড়িয়েছে, গম চুরি, রিলিফ চুরি করেছে আজ সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি বনে গেছে।’
ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান