গোটা দেশ এখন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৫:০২আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:০২

বাংলাদেশের মানুষ এখন বিএনপিকে ক্ষমতায় এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর ভাসানী ভবনে নগর বিএনপির (দক্ষিণ) উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম-২০১৭ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। এই সরকার মানুষের জীবনকে দুঃসহ করে তুলছে। এদের সরিয়ে দেশের মানুষ অতীতে যারা মানুষের আস্থা অর্জন করেছিল সেই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়।’

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনের মেয়রদের বরখাস্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচিত কোনও মেয়রকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। তবে এতে একটা কথা প্রমাণ করে এই অবৈধ সরকার (আওয়ামী লীগ) অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেছে বলেই নির্বাচিত মানুষদের ভয় পায় এবং যেহেতু বিএনপির সব মেয়ররা নির্বাচিত তাই তাদেরকে (মেয়র) তারা ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট হচ্ছে এরা একটি কর্তৃত্ববাদী, সন্ত্রাসী দল। সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। সে জন্য আজ বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় টিকে আছে। অথচ একটি রাজনৈতিক দল রাজনৈতিক বিষয় মোকাবিলা করে রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে এখন মিথ্যা মামলা, হামলা করে বিরোধীদলকে দূরে রাখতে চায়।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হতে হবে, বিএনপিও নির্বাচন চায়। তবে সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে করে সব দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়। বিএনপিকে আদালতের বারান্দায় কিংবা জেলে রেখে কোনও নির্বাচন হবে না।’

দলের সদস্য সদস্য সংগ্রহ অভিযান বিষয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নয়, এটা একদিকে দলকে বিস্তার ও শক্তিশালী করবে। অন্যদিকে, আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে যে লড়াই করছি সেই সংগ্রাম-লড়াইয়ে সদস্য সংগ্রহ অভিযান একটা বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

এসময় ১০টাকা চাঁদা রসিদ কেটে বিএনপির সদস্য ফরম সংগ্রহ করেন আবুল হোসেন ঢালী, হাজি মো. শেখ জামাল, আকাশ বর্মণ, মমতাজ বেগম বেবী, মো.কামরুজ্জামান, পলি মিত্র প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর বিএনপি (দক্ষিণ) নেতা শামসুল হুদা, রমেশ দত্ত, তানভীর আহমেদ রবিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম