চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে সরকারের উদ্দেশে খালেদার টুইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ১৫:০৬আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৫:২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন। তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, শুক্রবার ১১টার দিকে চেয়ারপারসন এ সংক্রান্ত টুইট করেছেন।

চিকনগুনিয়া রোধের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার টুইটের ন্ক্রিনশট খালেদা জিয়ার টুইটে বলা হয়েছে, ‘চিকুনগুনিয়া আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি, সেই সাথে সরকারকে এই রোগ প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও চিকুনগুনিয়া রোধে সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানানো হয়। বৈঠকে এ নিয়ে আলোচনা হয়, বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই সময় সাংবাদিকদের ফখরুল বলেছিলেন, ‘সারা দেশে চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের মনোসংযোগ দেখতে পাচ্ছি না। তারা অবহেলা দেখাচ্ছেন। এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

/এসটিএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের