আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৫:৩৯

খালেদা জিয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় অনুষ্ঠিত বৈঠকে পুলিশি বাধার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই নিন্দা জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী দল ও বিরোধী মত দমন করতে পুলিশকে লাগামহীন লাইসেন্স দেওয়ার কারণেই সামাজিক অপরাধগুলো প্রশ্রয় পাচ্ছে। অনাচার বৃদ্ধির কারণেই মানুষ এখন ভয়-ভীতি-শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে।’
অশুভ উদ্দেশেই দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম আব্দুর রবের বাসায় পুলিশ প্রবেশ করেছে উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘এর মূল লক্ষ্য হচ্ছে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী থাকার জন্য বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে তাদের নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে। তারই অংশ হিসেবে রবের বাসায় বৈঠক না করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রবের বাসায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক হয়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়ে সেখানে উপস্থিতি হয়ে অতিদ্রুত সভা সমাপ্তির তাগিদ দেন। পরে তারা বাসার সামনেও অবস্থান নেন।

অপর এক বিবৃতিতে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে এখন দুঃশাসন চলছে। এই কারণেই রাষ্ট্র ও সমাজে বিরাজমান রয়েছে চরম অস্থিরতা। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়ে তুঘলকি রাজত্ব বলবৎ করা হয়েছে।’ এসময় তিনি অবিলম্বে সরকারকে এ ধরণের ন্যাক্কারজনক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

/এমও/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম