খালেদা জিয়া ফিরবেন, আন্দোলনে নেতৃত্বও দেবেন: বিএনপি

সালমান তারেক শাকিল
১৭ জুলাই ২০১৭, ২৩:৪৬আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২৩:৫৩

 

খালেদা জিয়া (ছবি: সংগৃহীত) খালেদা জিয়া ‘দেশে ফিরে আসেন কিনা’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের মতে, এমন মন্তব্য করা প্রধানমন্ত্রীর ঠিক হয়নি। দলটির কেন্দ্রীয় নেতারা দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি চেয়ারপারসন অবশ্যই দেশে ফিরবেন, আগামী দিনের আন্দোলনে নেতৃত্বও দেবেন।

সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর নিয়ে প্রসঙ্গ তোলেন একজন মন্ত্রী। এ সময় ওই মন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘দেখেন উনি (খালেদা জিয়া) ফিরে আসেন কিনা?’

একই দিনে সচিবালয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো, ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে খালেদা জিয়া দেশে ফিরে আসবেন কিনা, মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কিনা, তা কেবল সময়ই বলে দেবে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে এমন কথা বলা তার উচিত হয়নি। ২০১৫ সালে যখন খালেদা বিদেশ গিয়েছিলেন, তখনও আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, তিনি আসবেন না। কিন্তু তিনি ফিরেছিলেন। এবারও বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এগুলো হীনমন্যতা। প্রধানমন্ত্রী হিসেবে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। খালেদা জিয়া ফিরে আসবেন, তখন প্রধানমন্ত্রীর মুখ থাকবে? শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, তার কথার ডিগনিটি থাকা উচিত। যতই সমালোচনা করি না কেন, তিনি দেশের প্রধানমন্ত্রী।’

এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যাদের স্বরূপ মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত, তারা তো অহরহ মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। গণমানুষের নেত্রী  খালেদা জিয়া। আপসহীনভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন তো ফ্যাসিবাদী শাসন চলছে। ফলে এই সময়ে তিনি দেশ ও জনগণকে ফেলে সেখানে থাকবেন, এটা বিশ্বাস করা যায় না।’ 

রুহুল কবির রিজভী বলেন, ‘যে নেত্রী শত-শত নির্যাতনের মধ্যে লড়াই করছেন, তিনি ফিরে আসবেন না, এটা পাগলেও বিশ্বাস করবে না। তিনি অবশ্যই তার চিকিৎসা শেষে দেশে ফিরবেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন।’

উল্লেখ্য, ১৫ জুলাই যুক্তরাজ্য সফরে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত এই সফরে তিনি তার পায়ের চিকিৎসা করাবেন বলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। যদিও বিএনপির নেতারা দলের প্রধান কবে দেশে ফিরবেন, এ নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি। খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘বিএনপি চেয়ারপারসন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে তার চোখের ও পায়ের চিকিৎসা করাবেন। চিকিৎসা নিতে কতদিন লাগতে পারে, তা চিকিৎসকরাই ভালো বলতে পারেন।’ খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, তা নিজেও জানেন না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন: ‘দেখেন, উনি ফিরে আসেন কিনা’

/এমএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক