রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহযোগিতা করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৯

ছবি: সংগৃহীত রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমার সরকারকে বাধ্য করতে ‘সক্রিয় কুটনৈতিক তৎপরতা’ গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক । বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সরকার প্রধানকে আহ্বান করবো রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। বিএনপি সরকারকে সহযোগিতা করবো।
‘মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ,মানবতাবিরোধী অপরাধী মিয়ানমারের পণ্য বর্জনের দাবি’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর।
রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করুন রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিতে।
সরকারকে প্রধানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাধুবাদ জানানোর পরই সরকারের উচিত ছিল দ্রুত সব দলের সমন্বয়ে গোলটেবিল বৈঠকের আহ্বান করা বলে দাবি করে ফারুক বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত সর্বদলীয় আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করা।

ফারুক বলেন, ওরা হিন্দু না মুসলিম–এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ। মানবতার বিরুদ্ধে মিয়ানমার সরকার যুদ্ধ শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আসুন জনমতকে সংগঠিত করে সমগ্র বাংলাদেশেকে ঐক্যবদ্ধ করে মিয়ানমারেরে এ গণহত্যা বন্ধ সোচ্চার হই।

ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সচিব মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া,বিএনপি সহ-তথ্য গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম