১৮ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ২২:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২৩:০৭

খালেদা জিয়া (ফাইল ছবি: সংগৃহীত)

তিন মাস লন্ডন সফর শেষে আগামী ১৮ অক্টোবার বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, ‘বুধবার দলের চেয়ারপারসনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা-কর্মীরাও উপস্থিত থাকবেন।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শুক্রবার বাংলা ট্রিবিউনে ‘‘চিকিৎসকের ‘ছাড়পত্র’ নিয়ে শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া’’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা শেষ হলে খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরবেন।’

এ বিষয়ে  দলটির যুগ্ম মহাসচিব  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘লন্ডনে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছে খালেদা জিয়ার। তার বয়স ৭২/৭৩। স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হবেন। তার পা, হাঁটু ও চোখের অসুস্থতা আছে। চিকিৎসা শেষ হলে দ্রুত তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) খালেদা জিয়া লন্ডন যান।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম