খালেদার সঙ্গে সুষমার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২০:১৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২১:১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি বিশেষ কামরায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত ৮টা তিন মিনিটে বৈঠকটি শুরু হয়ে চলে ৮টা ৫০ মিনিট পর্যন্ত।

বৈঠকে অংশ নিতে হোটেল সোনারগাঁওয়ে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নিতে হোটেল সোনারগাঁওয়ে সুষমা স্বরাজ নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল সোনারগাঁও হোটেলের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়া ও সুষমা স্বরাজের বৈঠকটি কোনও লবিতে হয়নি। হোটেলের ৮২০নং বিশেষ কামরায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে, দু’দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার (২২ অক্টোবর) বিকাল পৌনে দুইটার দিকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামেন তিনি।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম