আর হামলার আশঙ্কা করছে না বিএনপি: মির্জা ফখরুল

সালমান তারেক শাকিল, চট্টগ্রাম থেকে
২৯ অক্টোবর ২০১৭, ১১:২২আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১১:২৮

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আর হামলার আশঙ্কা করছে না দলটি। রবিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের ‘মোটেল সৈকত’এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে আমরা আর হামলার আশঙ্কা করছি না।’

শনিবার (২৮ অক্টোবর) খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় ক্ষমতাসীন দলের লোকজন জড়িত থাকার অভিযোগ করেন মির্জা ফখরুল। তার দাবি, যারা হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জাতির কাছে বিষয়টি পরিষ্কার।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে মন্ত্রীদের মন্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘তারা যদি ডিফেন্ড করেন, তাহলে তো বলতে হবে তারা ব্যবস্থা নিচ্ছেন না। যারা হামলার সঙ্গে যুক্ত, তাদের ছবি এসেছে, ঠিকানা এসেছে, বায়োডাটা এসেছে। জানি না বললে তো হবে না।’

শনিবার পুলিশের ট্রাফিকিং ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।

আর হামলার আশঙ্কা করছে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির এই নেতা বলেন, ‘অনেক জায়গায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, তারা তো কোনও ব্যবস্থা নিতে পারেনি। কয়েকটা জায়গায় তাদের রেসপন্সও পাওয়া যায়নি। ফেনীতে আমরা এসপিকে, ডিসিকে বারবার বলেছি। তারা বলেছেন, আমরা দেখছি।’

তিনি বলেন, খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবিক কারণেই রোহিঙ্গাদের ত্রাণ দিতে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ অনেকে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার গাড়িবহরে দুই বছরে ৪ বার হামলা

 খালেদা জিয়ার সফর রাজনৈতিক, হামলার ঘটনা সাজানো: আ. লীগ

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম