হামলা করে খালেদা জিয়াকে আটকানো যাবে না: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১২:০৬

আমির খসরু মাহমুদ চৌধুরী হামলা করে খালেদা জিয়াকে আটকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হামলার পরও তার কক্সবাজার সফরে আরও বেশি মানুষের সমাগম হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়েছিলেন। কিন্তু সরকারি লোকজন সেই সফরেও হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের কোনও যন্ত্র কাজ করছে না। শাসন, বিচার ও সংসদ বিভাগ ভেঙে পড়েছে। সরকারের স্বেচ্ছাচারিতার কারণে এসব রাষ্ট্রীয় যন্ত্র ভেঙে পড়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের নেতা আ স ম মোস্তফা কামালসহ অনেকে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক