বিএনপির জনসভাকে ঘিরে সরকার নাটক করছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১৪:২৮আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৪:২৮

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির জনসভাকে ঘিরে সরকার নাটক করছে বলে অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারের মধ্যে অগণতান্ত্রিক আচরণ চলছে। যদি নিরপেক্ষ নির্বাচনের কোনও বার্তা দিতে হয় তাহলে সরকারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজ করতে হবে।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্মরণে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন প্রমুখ।
শোকসভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোটাররা যদি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে দেশে ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। রাষ্ট্রের তিনটি স্তম্ভ স্বাধীন না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব না। রাষ্ট্রের ভিত্তি যে তিনটি অঙ্গের ওপর তা ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা আওয়ামী লীগকে এ অবস্থায় নিয়ে এসেছে তাদের আসল রূপ আস্তে আস্তে বেরিয়ে আসছে। এখান থেকে বেরিয়ে না এলে সেটা খুব বাজে অবস্থার জন্ম দেবে।’
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এ নেতা আরও বলেন, ‘দেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দিন। রাজনীতি তো করি মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য, না হলে এই মন্ত্রী-এমপি হয়ে লাভ কী?’

/এইচএআর/এমও/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম